Site icon CPLUSBD.COM

মিরসরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

ছবি: সিপ্লাসবিডি.নেট

মিরসরাই প্রতিনিধি:  মিরসরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণ করেছেন উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।

রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যক্রম শুরু হয়ে দুপুরে শেষ হয়। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,কাজী তালুক স্কুলের সহসভাপতি হাজী নুরুল আনোয়ার দুলাল,ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল্লাহ আল হালিম,আব্দুর রহিম,লিখিল চন্দ্র নাথ,সমাজসেবক খোরশেদ আলম,যুবলীগ নেতা তারেক,রাশেদ,ছাত্রলীগ নেতা রিপন,রনি,মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এ সময় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, করোনার জন্য দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। আমার ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১০ হাজার মাস্ক বিতরণ করেছি। করোনাকালীন সরকারি সব নির্দেশনা বাস্তবায়নে সবসময় মাঠে ছিলাম। এই কারণে উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় আমার ইউনিয়নে সংক্রমণ কম হয়েছে।