নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে নিজাম উদ্দিন (৭০) নামে এক ফিড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে তার অফিস থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় ওচমানপুর কাঁচাবাজারের পাশে ফিড ও মসলার ব্যবসা করেন ইউনিয়নের মরগাং এলাকার ছুট্ট মিয়ার ছেলে নিজাম উদ্দিন। বুধবার (৩১ মার্চ) রাতে বাজারের একটি দ্বিতল বিল্ডিং এর কক্ষে ঘুমাতে যান তিনি।

বৃহস্পতিবার পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে বিকেলে ঘরের দরজা ভেঙে কক্ষে ঢুকে দেখা যায় খাট থেকে নিচে পড়ে আছেন নিজাম। পরে তার স্বজনেরা পুলিশকে খবর দিলে সন্ধ্যার নাগাদ পুলিশ রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন জানান, নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না।