মিরসরাইয়ে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারি রাত ৮ টায় সোনাপাহাড় নতুুুন বাজার সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত টুুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শ্যামল দেওয়ানজী।
এ সময় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন দিদার, প্রধান বক্তা ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার,জোরারগজ্ঞ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নাজিম উদ্দিন অপু, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন,মিরসরাই স্পোর্টিং ক্লাবের আহবায়ক সামসুউদ্দীন আবির,ধারাভাষ্যকার নুরনবী সহ প্রমুখ।
নতুন বাজার শেখ রাশেল স্মৃতি সংসদের সৌজন্যে অনুষ্ঠিত এ ব্যতিক্রমধর্মী অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে উপজেলার ১৬ টি দল অংশগ্রহন করে এবং উদ্বোধনী খেলায় করেরহাট অভিযান ক্লাব ও আবুরহাট বিজ্লী ক্লাব পরস্পর মোকাবিলা করে নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় খেলা টাইব্রেকারে গড়ালে বিজ্লী ক্লাব ২/০ গোলে জয় লাভ করে।








