নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে সফিউল্ল্যাহ ফাউন্ডেশানের উদ্দ্যােগে ৩ টি বিদ্যালয়ে বার্ষিক শিক্ষা সফর

জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। মানুষকে সুন্দর এ ধরণীর রহস্যের মধ্যে অবগাহন করার সুযোগ করে দেয়। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

পুঁথিগত বিদ্যার বাইরে সামাজিক শিক্ষায় শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা বিকাশের লক্ষ্যে সফিউল্ল্যাহ ফাউন্ডেশানের উদ্দ্যােগে সালমা ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজ,বারইয়ারহাট শিশু নিকেতন ও উচ্চ বিদ্যালয় এবং আনোয়ারা বেগম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

শনিবার ২৯ শে ফেব্রুয়ারি সকালে বাস যোগে বারইয়ারহাট থেকে চট্টগ্রাম পতেঙ্গা সি- বিচ পরিদর্শন করা হয়।

দিনব্যাপি এ শিক্ষা সফরে শিশু শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান শিক্ষক সুনিল চন্দ্র নাথের তত্ত্বাবধানে শিক্ষা সফরের অংশ হিসেবে নব রুপে সজ্জিত পতেঙ্গা বিচ এ প্রায় ৫০০ শিক্ষার্থীকে সফরে নিয়ে যাওয়া হয় এবং নানা আয়োজন শেষে দুপুরে খানাপিনার পরে সহকারী প্রধান শিক্ষক মুসলিম উদ্দীনের সন্ঞ্চালনায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিদের উপস্হিতিতে শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা, সু-শৃঙ্খলতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও শিক্ষার্থী জন্য ব্যবস্থা ছিল কবিতা, কৌতুক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান,খেলাধূলা সহ ইত্যাদি প্রতিযোগিতার।