মিরসরাই প্রতিনিধি: মিরসরাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মিরসরাইয়ের ওয়াহেদপুরের বড়কমলদহ ডাকঘর এলাকায় বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক মাগুরার শালিকা থানাধীন সীমাখালী গ্রামের আতিয়ার বিশ্বাস (৫০) এবং নীলফামারীর ডিমলা থানার ফরিদুল ইসলাম (২৬)।
এ ঘটনায় রায়হান উদ্দিন (১৭) নামে এক পথচারী আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
তিনি বলেন, দুটি কভার্ডভ্যান চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কমলদহ এলাকায় একটি কার্ভাডভ্যান অন্যটির পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনে ধাক্কা দেওয়া কার্ভাডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই কভার্ডভ্যানের চালক এবং তার পাশে বসা পণ্যের চালানদার নিহত হন। রায়হান নামে এক পথচারীও আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।








