Site icon CPLUSBD.COM

মিরসরাইয়ে ৩য় বিজলী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিরসরাইয়ে ৩য় বিজলী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী করা হয়েছে।

শুক্রবার (১৩ই মার্চ) আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪ টায় ক্লাবের প্রতিষ্ঠাতা হুমায়ন কবির কামরুলের সভাপতিত্বে এ খেলার শুভ উদ্বোধন করেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সাবেদুর রহমান সুমু ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক এরাদুল হক ভুট্টু,৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া,সাধারণ সম্পাদক মেজবাউল আলম,বিজলী ক্লাবের পৃষ্ঠপোষক আলাউদ্দীন আলো ছাড়াও ক্লাবের সভাপতি ইমাম হোসেন,সহসভাপতি তহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল করিম নয়ন,ক্রিড়া সম্পাদক হাসান শাকিল,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সহ ক্লাবের কার্যনির্বাহী সকল সদস্যরা উপস্হিত ছিলো।

খেলায় অভিযান ক্লাব করের হাট ৩-০ গোলে আদর্শ ব্ন্ধু ফোরাম জোরারগঞ্জ কে পরাজিত করে এবং অভিযান ক্লাবের জিসান ম্যাচসেরা নির্বাচিত হয়।