বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জাতীয় বিদ্যুৎ গ্রীডের টাওয়ার স্থাপনের কাজ করার সময় উপর থেকে পড়ে ২ জন শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিপ্পন গ্রুপের প্লটের পাশের বিদ্যুৎ টাওয়ারে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) মুফিজুর রহমান বলেন, সোমবার দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জাতীয় বিদ্যুৎ গ্রীডের টাওয়ার স্থাপনের কাজ করার সময় দু’জন কর্মী টাওয়ারের উপর থেকে পড়ে যায়।
এসময় টাওয়ারের উপর থেকে পড়ে ঘটনাস্থলে রুবেল হোসেন (৩০) ও রুবেল শিকদার (৩২) নামে দু’জন শ্রমিক মারা যায়।

