মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র এবং কর্মহীন মানুষদের বাড়িতে বাড়িতে বরাবরের মতোই চাল ডাল পৌঁছে দিয়েছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাইনুল ইসলাম রানা। মঙ্গলবার( ৩১মার্চ) সকালে করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে অসহায় দরিদ্র এবং কর্মহীন পরিবারের মাঝে খাবার সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
এইসব খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড় ইউপি সদস্য আলাউদ্দিন,১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আমজাদ হোসেন আয়েস,যুবলীগ নেতা শাহরিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিতরণকালে মাইনুল ইসলাম রানা বলেন,বিশ্ব আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের দেশের জনগন ও এই সময় পৃথিবীর সার্বিক অবস্থার প্রেক্ষিতে নিজেরাই নিজ নিজ ঘরে অবস্থান করছি।করোনা ভাইরাসের প্রভাবে ঘোষিত লকডাউনে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে অসহায় দিনমজুর এবং খেটে খাওয়া মানুষগুলো।এতে করে চরম খাদ্যে সংকটে পড়ছে তাদের পরিবারগুলো।
সমাজের নিম্নবিত্ত মানুষ গরিব হতদরিদ্ররা চরম খাদ্য সংকটে কষ্টে দিন পার করতেছে।তাই অসহায়দের জন্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস।অসহায় দের পাশে আমরা অতীতে ও ছিলাম ভবিষ্যৎতে ও থাকব। আমাদের সবাইকেই এখন পরিস্কার পরিচ্ছন্নতা, দুঘন্টা পর পর হাত ধোয়া, বাড়ির আসপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা, অহেতুক একাধিক মানুষ একসাথে না থাকা সহ সরকারের সকল নির্দেশনা মেনে চলতে হবে। সরকারে পরবর্তি ঘোষনা পর্যন্ত সচেতন থাকলে পৃথিবীর এই মহামারি করোণাকে প্রতিরোধ করা সম্ভব। তাই সকলেই এই মুহুতে দেশ সমাজ র্ও নিজেদের বাঁচাতে সাহায্য করুন। তিনি আরো বলেন যাদেরই খাবার প্রয়োজন জরুরী প্রয়োজনে স্থানীয় চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করুন।আমরা এবং জনপ্রতিনিধিগণ সব সময় আপনাদের পাশে আছি থাকবো।








