মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ।
শনিবার ( ২০ জুন) সকালে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন ও প্রবীনদের নিয়ে গঠিত ৬৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এর আগে জোরারগঞ্জ মহিলা কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য কাউন্সিলে সভাপতি পদে শ্যামল দেওয়ানজী ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম মাষ্টার নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গ কমটি উপহার দেন।
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার জানান, শনিবার মিরসরাই উপজেলা আওয়ামী লীগের এক সভায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।আর এ কমিটিতে ত্যাগী এবং উদ্যামীদের অন্তভূক্ত করা হয়েছে।
যাদের মাধ্যামে আওয়ামীলীগের রাজনীতি বেগবান হবে ফলে প্রিয় নেতা ইন্জিনিয়ার মোশারফ হোসেনের হাতকে শক্তিশালী করে অভীষ্ট লক্ষে পৌছানো সম্ভব হবে।








