নিউজটি শেয়ার করুন

মিরসরাই উপজেলা যুবদলের উদ্যােগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিরসরাই উপজেলা,মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার ( ২৭ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য মোঃনুরুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক,সাবেক ছাত্রনেতা মোঃদিদারুল অালম মিয়াজি, ৪নং ধুম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মেজবাউল হক মানিক মানিক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃশাহিনুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক বিভিন্ন ইউনিয়নের সাবেক সভাপতি-সম্পাদ সহ যুবদলের নেতাকর্মীরা এইসময় উপস্হিত ছিলেন।

পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।