নিউজটি শেয়ার করুন

মিরসরাই গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

গাছ থেকে পড়ে মো. নুরুল আলম (৭০) নামে এ বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরসরাই থানার গাছবাড়িয়া গ্রামের মিজান কোম্পানির বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নুরল আলম স্থানীয় নুরুল হকের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বলেন, নিজ বাড়িতে গাছের ডাল কাটার সময় গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নুরুল আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।