নগরের পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকার একটি বস্তিতে এক সপ্তাহের মধ্যেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বস্তিতে ঢোকার পথ সরু থাকায় ফায়ার স্টেশনের গাড়িগুলো ঘটনাস্থলে যেতে বেগ পোহাতে হয়।

