সিপ্লাস প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আনজুমানে রাহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় শুক্রবার(৩০ অক্টোবর) চট্টগ্রামে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জশনে জলুস।
চট্টগ্রাম মহানগর পুলিশ(সিএমপি) বুধবার স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এই জুলুস অনুষ্ঠানের অনুমতি দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার।
এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার সিপ্লাসকে বলেন, প্রথমে প্রশাসন থেকে জুলুস অনুষ্ঠান না করার জন্য বলা হলেও বুধবার (২৮অক্টেবর) পুলিশ প্রশাসনের সাথে আনজুমানে রাহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের নেতৃবৃন্দের সাথে এক বৈঠকের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখা থেকে সংক্ষিপ্ত পরিসরে জুলুসের অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, অন্যান্য বারের মতো বৃহৎ পরিসরে এবার জুলুস হবেনা। তবে সীমিত পরিসরে এ জুলুস অনুষ্ঠিত হবে। এই জুলুসের রুটও সংক্ষিপ্ত হবে বলেও তিনি জানান।
মোসাহেব উদ্দিন বখতেয়ার বলেন, এবার জুলুস উপলক্ষে হুজুর কেবলা আসবেন না।

