মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যু

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ৯১ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার রাজধানী কায়রোর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে বিবিসি জানিয়েছে। ২০১১ সালে কয়েক দিনের টানা সরকারবিরোধী বিক্ষোভের পর মিশরীয় সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছিল।