নিউজটি শেয়ার করুন

মিস্ত্রীপাড়ার বাসায় আটকে যৌন ব্যবসা: দুই তরুণী উদ্ধার, গ্রেফতার ১

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ মিস্ত্রী পাড়া এলাকার একটি বাসা থেকে দেহ ব্যবসায়ে বাধ্য করা ২তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তরুণকে।

গ্রেফতারকৃত  যুবকের নাম মো. হাসান (২৬)।

রোববার তাকে গ্রেফতারের পাশাপাশি ঘটনার শিকার দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গত ২ ফেব্রুয়ারি দুপুরে সময় চান্দগাঁও থানাধীন এলাকা থেকে পলাতক আসামী মো: হাসান চাকুরীর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ডবলমুরিং থানাধীন মিস্ত্রিপাড়াস্থ ফ্ল্যাট বাসায় এনে জোর পূর্বক দেহ ব্যবসায় লিপ্ত করে, ভুক্তভোগী পরিবার প্রথমে চান্দগাঁও থানায় একটি নিখোঁজ ডায়রী করে।

পরে একব্যক্তির কাছ থেকে তার অবস্থানের খবর পেয়ে রোববার ওই তরুণীর ভাই ডবলমুরিং থানায় জানান। তখন ওই বাসায় অভিযান চালানো হয়।

মূলত এর সূত্র ধরে ভুক্তভোগী পরিবার ডবলমুরিং মডেল থানায় ৭ ফেব্রুয়ারী মানব পাচার আইনে মামলা করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।

ওসি মহসিন বলেন, ভাইকে প্রতিদিন খাবার দেওয়ার সময় ওই তরুণীর সঙ্গে বেলাল নামে এক যুবকের পরিচয় হয়। বেলাল তাকে চাকরির প্রলোভন দেখিয়ে মিস্ত্রীপাড়ায় এনে জাহাঙ্গীর ভবনের পঞ্চম তলায় আটকে রাখে।

“সেখানে বেলাল, মোসলে উদ্দিন, হাসান ও বেলাল হোসেন মিলে তাকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে।”

এ ঘটনায় তরুণীর ভাই চার জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন।

উল্লেখ্য,  প্রেমের ফাঁদে ফেলে কিংবা চাকুরীর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে নিম্নবিত্ত কিশোরীদের টার্গেট করে জোর করে পতিতালয়ে বিক্রী করছিল হাসানসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ চক্র।