Site icon CPLUSBD.COM

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনে গেলেন চট্টগ্রামের মেয়ে তোরসা

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনে গেলেন চট্টগ্রামের মেয়ে  ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ খ্যাত ফারহা নানজীবা তোরসা।

তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। আর নানার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তবে তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে।

তোরসার  মা লায়ন শারমিনা আক্তার(কবিতা মোরশেদ) সিপ্লাসকে জানান, তোরসা  আজ বৃহস্পতিবার  বাংলাদেশ সময় সোয়া পাঁচটার দিকে লন্ডনে পৌঁছেছেন। তিনি তোরসার জন্য দোয়া করার জন্য চট্টগ্রামবাসী তথা দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন।

২১ নভেম্বর রাত ১ টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তোরসা। বৃহস্পতিবার দুপুরে এমনটাই জানিয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেনমেন্ট।

চলতি বছর লন্ডনে বসছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। প্রতিযোগিতার নানা ধাপ পেরুনোর পর আগামী ১৫ ডিসেম্বর জানা যাবে, কে হচ্ছেন এবারের ‘মিস ওয়ার্ল্ড’।

মিস ওয়ার্ল্ডের এবারের আসরে ১৭০টির বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে আছেন বাংলাদেশের তোরসা।

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৬৯তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান (গালা রাউন্ড)। এর আগে প্রত্যেক দেশের প্রতিযোগীকে অংশ নিতে হবে বিভিন্ন রাউন্ডে। শুক্রবার থেকেই তোরসা মিস ওয়ার্ল্ডের বিভিন্ন ধাপে অংশ নিবেন। প্রতিটি রাউন্ডের পারফরম্যান্স ভালো হলেই তিনি জায়গা করে নিতে পারবেন চূড়ান্ত পর্বে। আগামী  ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার কথা।

উল্লেখ্য, ৩৭ হাজারের বেশি প্রতিযোগী টপকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ হয়েছেন রাফাহ নানজীবা তোরসা। ১১ অক্টোবর রাতে রাজধানীর সোনারগাঁ হোটেলে ঝলমলে আয়োজনে বিজয়ীর মুকুট উঠে তোরসার মাথায়।

তোরসা শৈশব থেকে বহুমুখী প্রতিভার অধিকারী তোরসা নৃত্য, আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা, থিয়েটার, মডেলিং, মূকাভিনয়েও পারদর্শী।

তিনি আবৃত্তি সংগঠন ‘নরেন’ এবং থিয়েটার সংগঠন ‘ফেইম’ এর সাথে যুক্ত। এছাড়া তিনি সামাজিক সংগঠন লিও ক্লাব এবং রেডক্রিসেন্টের সদস্য হিসেবে। বিজয় টিভির শো’র সঞ্চালনাও করেছেন, পাশাপাশি রেডিওতে কাজ করেছেন।  তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতেও ছোট্ট একটি চরিত্রে অভিনয়ও করেছেন তোরসা।

লেখাপড়াতেও মেধাবী তোরসা। চট্টগ্রাম ক্যান্ট. পাব্লিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ‘জিপিএ ফাইভ’ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তোরসা। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক (আই আর) বিষয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন।