সেন্টমার্টিন থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমার হাতে আটক ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেদের হস্তান্তরের অপেক্ষায়।
এসব জেলেদের মধ্যে তের জন ভোলার, দুই জন চট্টগ্রামের, একজন ঝালকাঠি এবং একজন মুন্সিগঞ্জ জেলার অধিবাসী।
শুক্রবার (৬ সিসেম্বর) রাতে সেন্টমাটিন বঙ্গোপসাগরে বাংলাদেশ-মিয়ানমার জলসীমায় শুন্য রেখায় কোস্ট গার্ডের (সিজিএফ) তাজউদ্দিন নামে জাহাজে মিয়ামার কতৃপক্ষ তাদের ফেরত দেওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন তাজউদ্দিন জাহাজের কমান্ডার মেজবাহ উদ্দিন।
এ প্রসঙ্গে কমান্ডার মেজবাহ উদ্দিন বলেন, মিয়ানমার জলসীমানায় সেদেশর নৌবাহিনীর হাতে বাংলাদেশি জেলেদের রাতে ফেরত দেওয়ার কথা রয়েছে। সন্ধার পর তাদের ফেরত আনার প্রস্তুতি চলছে। সাগরে জাহাজ অপেক্ষামান রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের প্রচেষ্টায় মিয়ানমার থেকে ফিশিং ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত আনা সম্ভব হচ্ছে। এই প্রথম নাফনদীর মাঝখানে দুই দেশের আলোচানায় কোস্ট গার্ড কোন বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে।
কোস্ট গার্ড জানায়, গত ৪ ডিসেম্বর বিকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথিডং উপকূলের মাইও নদীর মোহনায় মিয়ানমারের জলসীমায় দেশটির নৌবাহিনী কর্তৃক ১৭ জেলেসহ এফবি গোলতাজ-৪(এফ- ৬০৭৯) নামে বাংলাদেশী একটি ফিশিং বোট সাগরে ভাসমান অবস্থায় আটক করছিল।








