সিপ্লাস ডেস্ক: মিয়ানমারে নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে আগামী এক বছরের ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে সেনাবাহিনী।
এ সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ ফেব্রুয়ারি) কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান,তবে সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।
দেশজুড়ে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাং-এর কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।

