Site icon CPLUSBD.COM

মীরসরাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চান্দগাঁওয়ে ঘাতক বাস কেড়ে নিল গৃহবধুর প্রাণ

ছবি: সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিএসআরএম এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় জহিরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার মৃত আহম্মেদ ছোবহানের ছেলে।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

থানা সুত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন জহিরুল ইসলাম। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি।