Site icon CPLUSBD.COM

মীরসরাইয়ে নৈশ প্রহরীর হাত পা বাঁধা লাশ উদ্ধার

হাটহাজারীর কবরস্থান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: মিরসরাইয়ের বড়কমলদহ এলাকায় ছোটন চৌধুরীর স’মিলের জমিতে নুরুল আমিন (৫৮) নামের এক নৈশ প্রহরীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে নিজামপুর পুলিশ ফাঁড়ি।

শনিবার (১ অক্টোবর) সকালে সমিলের নিকটস্থ জমি থেকে এ লাশ উদ্ধার করে।

নিহত নুরুল আমিন উপজেলা ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ এলাকার দলিলুর রহমানের বাড়ির মৃত আহম্মদুর রহমানের পুত্র।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান (পিপিএম) নৈশ প্রহরীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন।