সিপ্লাস প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টায় বিএনপি কর্মসূচি দিলে কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ মার্চ মহান মুক্তিযোদ্ধের সুবর্ণ জয়ন্তী। সারা দেশ যখন আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তখন বিএনপি ইতিহাস বিকৃতির আশ্রয় নিয়ে আগামী ২৭ মার্চ চট্টগ্রাম কালুরঘাট স্বাধীনতা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের ইতিহাস কলঙ্কিত করার অপকৌশলে মাঠে নামার চেষ্টা করছে।
বিএনপি এমন চেষ্টা করলে তার পরিনাম হবে ভয়াবহ।
আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রিকা ও অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি বিএনপি জামায়াত সন্ত্রাসীগোষ্ঠী ও তাদের দোসররা ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা দিবস উদযাপনের নামে স্বাধীনতার ঘোষণা নিয়ে মিথ্যা প্রপ্রাগাণ্ডা ও ইতিহাস বিকৃতির ঘৃণ্য অপকৌশল নিয়েছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানায় এবং মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃত করার লক্ষ্যে দূর্বৃত্তদের কোন ধরণের অপতৎপরতা বীর চট্টলার মাটিতে করতে দেওয়া হবেনা বলে এই মর্মে প্রতিজ্ঞা করছি। যদি এমন কোন কর্মসূচীর দৃষ্টতা দেখায় বীর চট্টলার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
এবিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় রাজপথে ছিলাম আগামীতেও থাকবো। মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্মুন্নত রাখার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কোন ব্যক্তি বা গোষ্ঠি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতি করার চেষ্টা করলে আমরা রাজপথে থেকেই জবাব দিবো। তার পরিণাম হবে ভয়াবহ।








