মিরসরাই প্রতিনিধি: মুক্তিযুদ্ধ মঞ্চ মিরসরাই উপজেলা শাখার পক্ষ হতে এতিমখানায় ঈদ উপহার ও মাস্ক বিতরণ করা হয়েছে।রবিবার ১৭ ই মে উপজলার তিনটি এতিমখানায় ৬৫ জনের মাঝে এ সব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রবিউল হোসেন রায়হান, সাধারণ সম্পাদক ইমরান খোকন ছাড়াও মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম রানা,সদস্য ফারুক কাইছার, চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ সভাপতি মুহাম্মদ আলা উদ্দিন আলো, সাহাদাৎ হোসন, সাইদুল ইসলাম সাঈদ, মোহাম্মদ ইউসুফ, যুগ্ন সাধারণ সম্পাদাক শামীম সহ মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন স্তরের নেতা কর্মী।
এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বলেন, মুক্তিযুদ্ধে সপক্ষের শক্তি বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য। যারা এই ঈদ উপহার বিতরণ সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতঘ্ন।
এছাড়া মিরসরাই এর অবিবাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও মাহববুর রহমান রুহেলের হাতকে শক্তিশালী করার অঙ্গিকার করেন।








