Site icon CPLUSBD.COM

মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক ডাঃ এস.এ মালেকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইশতিয়াক আসিফ, দুবাই: বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক ডাঃ এস. এ. মালেকের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহ শাখার আয়োজনে গত বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ।

সভাপতির বক্তব্যে শাহ মাকসুদ বলেন ১৯৭৫ পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পর বাঘা বাঘা আওয়ামী লীগ নেতারা যখন আত্মগোপনে চলে যান এবং কেউ কেউ যখন বেঈমান খন্দকার মোশতাকের সাথে হাত মেলায় তখন ডাঃ এস, এ, মালেক বুদ্ধিজীবিদের সাথে নিয়ে বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে আওয়ামী লীগকে সংগঠিত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের।

এ সময় সভায় বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক ডাঃ এস. এ.মালেক এর পুত্র ডঃ শেখ শাকিল আব্দুল্লাহ, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোতাহার হোসেন লাল্টু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডঃ আরেফিন ছিদ্দিকি।

টেলি কনফারেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট বুদ্ধিজীবি ডঃ আ.আ.ম.স আরেফিন ছিদ্দিক বলেন ডাঃ এস.এ.মালেক আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে করোনার সাথে যুদ্ধ করছে। তিনি ডাঃ এস, এ, মালেকের রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া কামনা করেছেন। অনুষ্টিত সভায় এসময় বক্তব্য রাখেন সালাউদ্দিন হেলাল, আলহাজ্ব আবুল বশর বাবলু, কাজী মোঃ ফিরোজ উদ্দীন, তৌহিদুল আলম জিলানী, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন খোকন, শহীদুল বাবর, ছৈয়দ নুর, মোঃ সালমান, হাবিবুল করিম, আরমান রানা ও সরোয়ার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন রহমত উল্ল্যাহ, মোঃ সেলিম, রেজাউল করিম রুবেল, মোঃ দিদার, আমিন শরীফ ও মোঃ ইউসুফ। ডাঃ এস, এ, মালেক সাহেবের রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াস।