নিউজটি শেয়ার করুন

মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়ার মৃত্যুতে, এমপির শোক প্রকাশ

বোয়ালখালী প্রতিনিধিঃ  বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া বুধবার (৪ নভেম্বর) সকাল ৫ঃ১৫ মিনিটে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসারধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজেউন।

মো হারুন কমান্ডার প্রাক্তন ১নং কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সংসদ কমান্ডার বুধবার (৪ নভেম্বর) বুধবার বাদ জোহর কধুরখীলে রাষ্ট্রয় ভাবে কমান্ডার মোঃ হারুন মিয়াকে উপজেলা প্রশাসন পক্ষ থেকে সম্মান প্রদর্শন ও শ্রদ্ধানিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাহাদাত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মোঃ জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা সওকত ওসমান জাহাঙ্গীর, চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, চেয়ারম্যান সফিউল আজম সেফ, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম,প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ দিদারুল আলম, যুগ্ম আহবায়ক রাজীব চক্রবত্তী, মোঃ কাওসার, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, কধুরখীল এলাকায় জানাজা নামাজ শেষে তাকে দাপন করা হয়েছে।

কমান্ডার হারুন মিয়া মৃত্যুতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শেখ রাসেল স্মৃতি সংসদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। কমান্ডার হারুন মিয়া মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সাংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন