রাউজানের কীর্তিমান পুরুষ, বিশিষ্ট শিক্ষানুরাগী, বরেণ্য বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান-এর বত্রিশতম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কর্মসূচি নির্ধারণ এবং মৃত্যুবার্ষিকী পালন উপ-কমিটি গঠনকল্পে এক প্রস্তুতি সভায় চলতি বছর রাউজানের (বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত) ৩২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর ১ বছরের শিক্ষা ব্যয় প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনেরও উদ্যোগ নেয়া হয়। এ ঘোষণা দেন মরহুমের সুযোগ্য সন্তান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
তিনি বলেন, প্রতি বছর গতানুগতিক শোক সভায় বক্তারা বাবার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এতে আমরা অনুপ্রাণিত হই। নতুন প্রজন্ম তাঁর জীবন সম্পর্কে অবহিত হওয়ায় আমরা গর্ববোধ করি। সেই নতুন প্রজন্মের জন্য গত বছরের মতো এবারও মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, এটি গতানুগতিক শিক্ষাবৃত্তি নয় (এটির জন্য কোন আবোদনপত্র কিনতে হবে না এবং কোন তথাকথিত বৃত্তি পরীক্ষায়ও অংশগ্রহণ করতে হবে না)। রাউজানের শিক্ষার্থীদের মধ্যে কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে এ বছর ৩২ জনকে এ বৃত্তি প্রদান করা হবে। শিক্ষাবৃত্তি গ্রহণে আগ্রহীদের আগামী ৭ জানুয়ারির মধ্যে (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী) নিম্ন ঠিকানায় আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান মৃত্যুবার্ষিকী পালন উপ-কমিটি, প্রযত্নে- শব্দাঞ্জলি, ৭ বঙ্গবন্ধু ভবন (৩য় তলা), ৮ সিডিএ বা/এ, মোমিন রোড, চট্টগ্রাম।








