হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ব্যাটারি থেকে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে র্যাব ও হাটহাজারী ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মিরেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতা আহতবস্থায় ৫জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা জাকের হোসেইন জানান, ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার শিকার দুটি গাড়িতেই আগুন জ্বলতে দেখি। ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।









