সিপ্লাস ডেস্ক: বিবাহ বিচ্ছেদ সম্পন্ন না করেই পূনরায় বিয়ে করার অভিযোগ অস্বীকার করেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার নববধূতামিমা হোসেন তাম্মি। সব ধরনের আইন মেনেই বিয়ে করেছি বলে জানিয়েছেন নাসির ও তার স্ত্রী।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এমন কথা বলেছেন তারা।
নিজের বক্তব্যে তামিমা তাম্মি বলেন, মিস্টার রাকিব হোসেন (তামিমার প্রথম স্বামী) বলেছেন ওনাকে তালাক না দিয়ে আমি নাসির হোসেনকে বিয়ে করেছি, এটা মিথ্যা কথা। আমি তালাকের জন্য আবেদন করি ২০১৬ সালে সেটা এপ্রুভাল আসে ২০১৭ সালে। সম্পূর্ন আইনগতভাবে এবং দুই পরিবারের সবাই বিষয়টি জানতেন।
নাসির হোসেন বলেন, আমি জানতাম তার (তামিমা) আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে এবং ডিভোর্স হয়েছে। এসব জেনে আইনগত ভাবেই তাকে বিয়ে করেছি আমি।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে কাঁদা ছোঁড়াছুড়ির শেষ হয়নি এখনও। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন ঘটা করে তামিমা তামি নামের একজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নাসির হোসেন।
প্রথম দিন ঠিক থাকলেও পরের দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে রটে যায় নাসিরের স্ত্রী তামিমা তামির আগেও বিয়ে বিয়ে হয়েছে রাকিব হাসান নামের এক ব্যাক্তির সঙ্গে। এরপর শুরু হয় তুমুল সমালোচনা। বিয়ের পর রাকিব হোসেন মামলা করেছেন তামিমা তামি ও নাসির হোসেনের নামে। তার দাবি, তামিমা ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন নাসির হোসেনকে।








