Site icon CPLUSBD.COM

মুজিববর্ষের ক্ষণ গণনায় রাঙ্গুনিয়ায় নানা কর্মসূচি

মুজিববর্ষের ক্ষণ গণনায় রাঙ্গুনিয়ায় নানা কর্মসূচি পালন করবে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে রাঙ্গুনিয়ায় স্থাপন করা হয়েছে ১টি ক্ষণ গণনা ঘড়ি। আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ‘কাউন্ট ডাউন’ ঘড়িটি উদ্বোধন করবেন। এছাড়া ১০ ও ১১ জানুয়ারি দুইদিন ব্যাপী কর্মসূচীতে র‌্যালি, আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আতশবাজি প্রদর্শন সহ বিভিন্ন কর্সূচী পালন করা হবে। বুধবার সকালে মুজিবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, সারা দেশের ন্যায় রাঙ্গুনিয়ায় মুজিবর্ষের ক্ষণ গণনা শুরু হবে ১০ জানুয়ারি থেকে। এই লক্ষে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। ইতিমধ্যে ৫ লক্ষ টাকা ব্যয়ে রাঙ্গুনিয়ায় ক্ষণ গণনা ঘড়ি কাপ্তাই সড়ক সংলগ্ন ইছাখালী সদরে স্থাপন করা হয়েছে।

১০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিপুল জনসমাগমের মাধ্যমে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মুজিব বর্ষের ক্ষণ গণনার আনষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরের দিন ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে একযোগে আনন্দ শোভাযাত্রা বের করা হবে।

সকাল ১১টায় বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা, শিশু কিশোরদের অংশগ্রহনে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।

দুইদিনব্যাপী অনুষ্ঠানে সন্ধ্যার পর থেকে উপজেলা মুক্তমঞ্চে চট্টগ্রামের নামকরা শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এবং শেষে জমকালো আতশবাজি প্রদর্শন করা হবে। মুজিব বর্ষের অনুষ্ঠান ব্যাপক প্রচারণার জন্য ৩ দিনব্যাপী মাইকিং করার ব্যবস্থা করা হয়েছে।