Site icon CPLUSBD.COM

মুজিববর্ষে রাউজানে হাজারো নারী-পুরুষের অংশ গ্রহণে লাল সবুজের ম্যারাথন

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ (শনিবার) সকাল ৯ টায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান উপজেলার প্রবেশদ্বার ছত্তার ঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হাজারো বেলুন-পায়রা উড়িয়ে এই ম্যারাথনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা প্রশাসনের আয়োজনে লাল-সবুজের শাড়ি ও টি-শার্ট পরিহিত হাজার-হাজার নারী-পুরুষের অংশগ্রহণে এই ম্যারাথন ১০ কিলোমিটার পথ অতিক্রম করে বেলা ১২টায় জলিল নগর বাস স্টেশনে পৌঁছার পর পথ সভার মাধ্যমে সমাপ্তি ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সমাজ সংস্কারক ফারাজ করিম চৌধুরী, পৌরসভার মেয়র মো.জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।

এই পথসভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, পৌরসভার সকল কমিশনার, ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্কুুল – কলেজের শিক্ষকমণ্ডলী, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই ম্যারাথনে অংশ গ্রহণ করেন।