নিউজটি শেয়ার করুন

মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচী

রাঙ্গুনিয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করছেন মেয়র মো. শাহজাহান সিকদার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: ‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ এই স্লোগানে রাঙ্গুনিয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন, পৌরসভার হিসাব রক্ষক আলী মোহাম্মদ এরশাদ, আব্দুল মান্নান, মো. নেজাম প্রমুখ।

পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে গড়ে ৪’শটি করে গাছ রোপণ করা হচ্ছে বলে জানায় পৌরসভা কর্তৃপক্ষ।