নিউজটি শেয়ার করুন

মুজিববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও মানবিক সেবা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি: রাংগামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বর্তমান করোনা পরিস্থিতিতে ও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে অভিরাম।

আজ খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মারিশ্যা জোন (২৭ বিজিবি)এর সার্বিক তত্বাবধানে বাঘাইছড়ি উপজেলা সদর সংলগ্ন কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সী প্রসুতি ও গাইনি রোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা ও মানবিক সহয়তা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন মেজর উম্মে হাবিবা আসমার নেতৃত্বে ৫ ফিল্ড এম্বুলেন্স এর একটি চিকিৎসক দল।

এ সময় উক্ত চিকিৎসা ও মানবিক সেবা পরিদর্শন করেন মারিশ্যা ২৭বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভুঁইয়া। করোনা পরিস্থিতিতে যখন স্বাভাবিক জীবন বিঘ্নিত এবং দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌছানো খুবই কষ্টসাধ্য তখন সেনাবাহিনীর এমন কর্মকান্ডে খুবই খুশি সাধারণ মানুষ। তারা চান ভবিষ্যতে ও সেনাবাহিনী এ ধরনের কার্যক্রম চালিয়ে যায়।