সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহাসান লাভু (৪৫) উপর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান (৫০) হামলার ঘটনার পর এবার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে পরপর দুবার হত্যা করা হবে বলে হুমকি দেয়াতে এলাকার স্থানীয় এমপি, এলাকার মুরব্বিসহ সকলের পরামর্শে তিনি এই অভিযোগ দায়ের করেছেন বলে জানান চেয়ারম্যান লাভু।
বুধবার বিকেলে তিনি থানায় হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন।বলে জানান।
অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫মিনিটের সময় উপজেলা ভবনের তৃতীয় তলা কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার মিটিং শেষে বেরিয়ে আসার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট মো: আলী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহমেদের সাথে কথা বলার সময় গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আমার উপর অর্তকিত হামলা চালায়।
এসময় আমাকে কিল- ঘুষি, চড়- থাপ্পড় মারে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
আমি বিষয়টি স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
এমন ঘটনার জন্য বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হয়। উক্ত ঘটনার জন্য স্থানীয় জনগণের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যা আমি একজন নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দু:খজনক ও লজ্জাকর বিষয় এবং ঘটনাটি ভবিষ্যতে আরও ভয়াবহ রুপ নেওয়ার আশষ্কা বিদ্যমান।
তাই লোকজন উক্ত ঘটনা দেখে ও শুনে। বর্তমানে আমি নির্বাচিত চেয়ারম্যান হিসেবে এলাকার জনগণের শান্তি শৃংখলা রক্ষা এবং এলাকার শান্তিপ্রিয় জনসাধারণ ও আত্মীয় স্বজনের সহিত আলোচনা করে অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়।
আমি উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী করছি।








