Site icon CPLUSBD.COM

মুজিব বর্ষের অনুষ্ঠানের মানে বিপুল অর্থ ব্যয় করে জমকালো অনুষ্ঠান নয়: মন্ত্রী পরিষদ সচিব

মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মুজিব বর্ষের অনুষ্ঠানের মানে বিপুল অর্থ ব্যয় করে জমকালো অনুষ্ঠান আয়োজন নয়৷
প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে সফল ভাবে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করতে হবে৷ বাড়তি অর্থ ব্যয়। মুজিববর্ষ পালন করতে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করার কোন সুযোগ নেই।
তিনি চট্টগ্রামের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় মন্ত্রী পরিষদ সচিব এ কথা বলেন।
অনুষ্ঠানে তথ্য সচিব কামরুন নাহার সকল সরকারী দপ্তর গুলোর কর্মকান্ডের তথ্য গণমাধ্যমের সহায়তায় জনগনের কাছে তুলে ধরার পরামর্শ দেন৷ তথ্য অধিকার বাস্তবায়ন করতে দাপ্তরিক তথ্য গুলো ওয়েব সাইটে হালনাগাদ করার নির্দেশনা দেন।
এদিকে  বন্দর কর্তৃপক্ষের আপত্তির কারণে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের আলাইনমেন্ট পরিবর্তন করা হয়েছে৷ এরপরো অন্যান্য জটিলতার কারণে এই মেগা প্রকল্পের সিংহভাগ কাজ এখনো শুরু করা যাচ্ছে না৷ এসব জটিলতা দ্রুত নিরসন করা না গেলে বর্তমান সরকারের আমলে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস নির্মান কাজ শেষ করা সম্ভব হবে না বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে৷