সিপ্লাস ডেস্ক: মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ১৬নং চকবাজার ওয়ার্ডে ইসলামিয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদ উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
ইসলামিয়া কলেজ ছাত্রসংসদের বার্ষিকী বিষয়ক সম্পাদক ফরহাদ জামান লিংকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি ফয়সাল সাব্বির, জি এস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক মীর ইমতিয়াজ, এজিএস নোমান সসাইফ, সাংগঠনিক সম্পাদক রিয়েল দত্ত, তারেক হাসান, সোহেল তালুকদার, ইয়াহিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সাংগঠনিক সম্পাদক নয়ন মজুমদার, শাহাদাত টিপু, বন্ধন সেন, সহ সম্পাদক রুবেল আলভী, ফকরুদ্দীন মেহেদী সহ প্রমুখ।

