সিপ্লাস প্রতিবেদক: মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১:০০টায় হল প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, মহাকালের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বৃক্ষ রোপনের প্রতি গুরুত্বারোপ করে উপাচার্য আরও বলেন, বৃক্ষরাজি পরিবেশের ভারসাম্য রক্ষা তথা প্রাণীকূলের বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন সরবরাহ করে থাকে।বৃক্ষ পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানব কূলের জীবন ধারণের জন্য প্রাত্যহিক জীবনে অপরিসীম ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বৃক্ষ রোপনের সাথে সাথে এর নিয়মিত পরিচর্যা অব্যাহত রাখতে হবে। নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ এবং নিয়মিত বৃক্ষ রোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করার ব্যাপারে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
মুজিব শতবর্ষ উপলক্ষে চবি সোহরাওয়ার্দী হলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করায় উপাচার্য আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানান। এ সময় উপাচার্য একটি গামারী গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য, বৃক্ষরোপন কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ৮০ টি চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোহরাওয়ার্দী হলের সম্মানিত প্রভোস্ট প্রফেসর মাইনুল হাসান চৌধুরীর সভাপতিত্বে উক্ত ব্ক্ষৃ রোপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান,উক্ত হলের সাবেক প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, শাহজালাল হলের প্রভোস্টড. মোহাম্মদ অহিদুল আলম, সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. নুর হোসাইনসহ আবাসিক শিক্ষক ওহলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।








