Site icon CPLUSBD.COM

মুনিরীয়া ইস্যুতে ফের উত্তপ্ত রাউজান

রাউজানের সাংসদ ও শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিরীয়া যুবতবলীগ কমিটি বাংলাদেশ কর্মী সমর্থক কর্তৃক নানা অপপ্রচার, কুৎসা রটানোসহ রাউজানে শান্তিশৃঙ্খলা বিনষ্টের যড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও পথসভায় ফের উত্তপ্ত হয়েছে রাউজান।
১৪ জানুয়ারি, মঙ্গলবার বিকাল ৪ টায় রাউজান কলেজের সম্মুখ হতে রাউজানে সর্বস্থরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের অংশবিশেষ প্রদক্ষিণ করে জলিল নগরে গিয়ে একটি পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবীব চৌধুরী হাসানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গি ভিত্তিক সংগঠন মুনিরীয়া যুবতবলীগ কমিটির কর্মী সমর্থক ও তাদের ভন্ডপীর মুনিরুল্লাহ’র ভণ্ডামি চরম শিখরে পৌঁছেছেন। তারা তরিক্বত ভিত্তিক সংগঠনে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে নানা চল-চাতুরী ও ভন্ডামীর মধ্য দিয়ে রাউজানের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাউজানের গণমানুষের নেতা এবিএম ফজলে করিম চৌধুরীসহ রাউজানের সম্মানিত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা ও নানান অপপ্রচার চালাচ্ছেন।
তিনি হুংকার দিয়ে বলেন, ভন্ড মুনিরুল্লাহ ও তার সহযোগীদের স্থান রাউজানের মাটিতে হবে না। তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। প্রশাসনের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন অনতিবিলম্বে ভন্ড মুনিরুল্লাহ ও তার সহযোগীদের গ্রেফতার করুন, অন্যথায় রাউজানে অবরোধ ডাক দেওয়া হবে।
এই বিক্ষোভ মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, শাহ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, শ্যামল কুমার পালিত, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর আলী,
স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এস এম বাবর, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, সহ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, সদস্য শ্যামল দত্ত, জসিম উদ্দিম, সুমন দে, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সি. সহ সভাপতি জসিম উদ্দিন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, জিয়াউল হক খোকন, আবু সালেক, মো. এরশাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক পিপলু চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. আসিফ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ১৭ এপ্রিল মুনিরিয়া যুবতবলীগ কমিটি উগ্র সমর্থক কর্তৃক আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধাকে হামলার পর হতে মুনিরীয়ার উগ্রতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল-সমাবেশে উত্তপ্ত ছিল রাউজান। মাঝে বিগত কয়েকমাস এই আন্দোলন স্তিমিত হয়ে আসলেও আজ ফের মুনিরীয়া ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠে রাউজান।