মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
শুক্রবার দুপুরে উপজেলার ষোলগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, শুক্রবার বেলা ২টার দিকে শ্রীনগরের ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।








