নিউজটি শেয়ার করুন

মুফতি ইদ্রিছ রেজভী আর নেই

বোয়ালখালী প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের উপদেষ্টা, ওস্তাজুল ওলামা, চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নায়েবে আ’লা হযরত আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভী (১১৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল পাঁচটার দিকে চট্টগ্রাম ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাদা অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা জানান, আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিছ রেজভীর নামাজে জানাজা ২৮জুলাই বুধবার সকাল ১১টায় শ্রীপুর বুড়া মসজিদের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।