নিউজটি শেয়ার করুন

মুরাদপুরে নালায় তলিয়ে যাওয়া ছালেহ আহমেদের ছেলেকে চাকরি দিচ্ছে চসিক

মুরাদপুরে নালায় তলিয়ে যাওয়া ছালেহ আহমেদের ছেলেকে চাকরি দিচ্ছে চসিক
চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর ফেইসবুক পোস্ট

সিপ্লাস প্রতিবেদক: মুরাদপুরে চশমা খালে নিখোঁজ সবজি ব্যবসায়ী ছালেহ আহমেদের ছেলে সাদেকুর রহিমকে চাকরি দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বুধবার(৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক)মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী নিজের ফেসবুকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন।

এর আগে গত ২৬ আগস্ট রাতে মেয়র বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ছালেহ আহমদের পরিবারের খোঁজ খবর নিতে বাসায় ছুটে যান।

প্রসঙ্গত, ২৫ আগস্ট সকাল ১১টার দিকে মুরাদপুর মোড়ে পানির তীব্র স্রোতে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমেদ। নিখোঁজ হওয়ার পর ২ সপ্তাহ পার হলেও এখনো ছালেহ আহমদের খোঁজ মেলেনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here