Site icon CPLUSBD.COM

মুরাদপুরে প্রতিবন্ধী শিশু কুড়িয়ে পেল পুলিশ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিক কোম্পানির অফিসের সামনে থেকে অজ্ঞাত একটি শিশু কুড়িয়ে পেয়েছে পাঁচলাইশ থানা পুলিশের এস আই রিতেন কুমার সাহা।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাত এই শিশুটিকে পাওয়া যায়।

আহত অবস্থায় কুড়িয়ে পাওয়া এই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর বেডে ভর্তি করানো হয়েছে।

কুড়িয়ে পাওয়া মেয়ে শিশুটি একজন প্রতিবন্ধী। বয়স আনুমানিক দেড় বছর। নাকে ও বাম হাতে পোড়া দাগের চিহ্ন রয়েছে। পা দুটো দূর্বল-এমনটাই জানিয়েছেন পাঁচলাইশ থানার উপ পরিদর্শক রিতেন কুমার সাহা।

এই শিশুর চিকিৎসার ও খাবার ব্যবস্থা তিনি করছেন। শিশুটি এখন সুস্থ আছেন।

উক্ত শিশুর সন্ধান প্রার্থী ও তার অভিভাবকের খোঁজ পেলে পাঁচলাইশ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।