নিউজটি শেয়ার করুন

মুরাদপুরে বৃষ্টির পানির স্রোতে নালায় তলিয়ে গেছে তরকারি ব্যবসায়ী, চলছে উদ্ধার তৎপরতা

মুরাদপুরে বৃষ্টির পানির স্রোতে নালায় তলিয়ে গেছে তরকারি ব্যবসায়ী

সিপ্লাস প্রতিবেদক: নগরীর মুরাদপুরে বৃষ্টির পানির তীব্র স্রোতে নালায় পড়ে তলিয়ে গেছে এক তরকারি ব্যবসায়ী। প্রায় সাড়ে ৬ ঘন্টা ধরে ভেসে যাওয়া ব্যক্তিকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বুধবার(২৫ আগস্ট) সকাল ১১টার দিকে মুরাদপুর পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভেসে যাওয়া ঐ ব্যক্তির নাম মো. সালেহ আহমদ(৬২)।

ফায়ার সার্ভিস জানায়, বৃষ্টির পানির তীব্র স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

নিখোঁজ সালেহ আহমদ চকবাজার এলাকার তরকারি ব্যবসায়ী। তিনি মাইজভান্ডার দরবার শরীফে যাচ্ছিলেন বলে জানান তার এক আত্মীয়। সালেহ আহমদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, নালায় পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে সকাল ১১ টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছি। একবার ঘটনাস্থল থেকে ফিরে গেলেও স্থানীয়দের অনুরোধে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here