নিউজটি শেয়ার করুন

মুরাদপুর-অক্সিজেন সড়কে ওয়াসার উপর্যপুরি খোঁড়াখুঁড়ি, দুর্ভোগের শেষ নেই

গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

মুরাদপুর-অক্সিজেন সড়কে ওয়াসার উপর্যপুরি খোঁড়াখুঁড়ি

জিয়াউল হক ইমন: নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়কে চট্টগ্রাম ওয়াসার উপর্যপুরি খোঁড়াখুঁড়ির কারণে যাত্রী ও চলাচলাকারীদের দুভোর্গের শেষ নেই।

যানবাহনের চাকা গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও বিকল হচ্ছে যাত্রী ও মালামালবাহী যানবাহন।

অন্যদিকে গভীর রাতেও রাস্তায় গর্ত ও খানাখন্দের কারণে লেগে থাকে যানজট।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মুরাদপুর-অক্সিজেন সড়কে আতুরার ডিপু এলাকার চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে কয়েকটি মালবাহী পিকআপ গর্তের খাদে পড়ে বিকল হতে দেখা যায়।

ভুক্তভোগী পিকআপ চালক সুমন সিপ্লাসকে জানান, মুরগীর খাদ্য নিয়ে পটিয়া থেকে হাটহাজারী যাওয়ার পথে চাকা গর্তে পড়ে গাড়ি বিকল হয়ে যায়। ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে আমাদের এই দুর্ভোগ। এখন কখন গাড়ি গর্তে থেকে তুলতে পারবো বলতে পারছিনা।

এক এলাকাবাসী বলেন, গতকালও একটি সিএনজি অটোরিকশা গর্তে ঢুকে যায়। এলাকাবাসীর সহায়তায় পরে অনেক কষ্টে যাত্রীদের উদ্ধার করা হয়। শুধু গতকাল কিংবা আজ নয় প্রায় সময় দুর্ঘটনা চলছে। ওয়াসার কারণে এই দুর্গতি বলেও জানান এই এলাকাবাসী।

শুধু মুরাদপুর-অক্সিজেন সড়ক নয় নগরীর আরো বেশ কয়েকটি জায়গায় ওয়াসার খোঁড়াখুঁড়িতে চলছে চরম দুর্ভোগ।

বিষয়টি জানতে চাইলে, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ সিপ্লাসকে বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। এক্ষুনি প্রধান প্রকৌশলীকে ফোন করে গর্ত ভরাটসহ চলাচল উপযোগী করার নির্দেশ দিচ্ছি। আশাকরি এরপর থেকে আর চরম দুর্ভোগ থাকবেনা।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিও লিঙ্কে প্রবেশ করুন…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here