সিপ্লাস প্রতিবেদক: নগরীর মুরাদপুর থেকে বেড়াতে গিয়ে বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
লামা থানার পরিদর্শক আলমগীর হোসেন জানান, বুধবার দুপুরে মো. জুয়েল (৪০) নামে এই ব্যক্তি মারা যান।
জুয়েল চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। জুয়েল ডিপ্লোমা প্রকৌশলী ছিলেন।
পরিদর্শক আলমগীর বলেন, জুয়েল লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার শামসুদ্দোহা কায়েসের জামাতা। জুয়েল বেড়াতে এসে পরিবার সদস্যদের সঙ্গে মাতামুহুরী নদীর বেড়াতে যান। পরে মাতামুহুরী ও ইয়াংছা খালের মোহনায় গোসল করতে নেমে নিখোঁজ হন।
“পরিবারে অন্য সদস্যরা উঠে আসলেও তাকে আর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকর্মীদের খবর দেওয়া হলে তারা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।








