নিউজটি শেয়ার করুন

মুসকান ড্রিংকিং ওয়াটার ও বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন ও মুসকান ড্রিংকিং ওয়াটারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এই চুক্তির আওতায় আগামী তিন(৩) বছর বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন আয়োজিত সকল টুর্নামেন্টের বেভারেজ পার্টনার হিসাবে থাকবে স্বনামধন্য ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড মুসকান ড্রিংকিং ওয়াটার।

শনিবার(২০মার্চ) চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এসএ বেভারেজের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ আরেফিন আলম এবং বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার জেনারেল সেক্রেটারি বিগ্রেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম।