Site icon CPLUSBD.COM

মুসাফফা সানাইয়া পাঁচ নাম্বারে শাপলা হাউস রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

ctg news

সনজিত কুমার শীল: আরব আমিরাতে ব্যবসা বাণিজ্য করোনা কালীন সময়ে যথেষ্ট সুযোগ রয়েছে বলে শুভ উদ্বোধন কালে জানালেন আমিরাতে বাংলাদেশ সমিতির আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আলহাজ মাহবুবুল আলম।

বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) উদ্বোধনকালে বাংলাদেশি যৌথ মালিকানাধীন এর স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আলম ,নিজাম পাশা ও জমির উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সাংবাদিক সঞ্জিত কুমার শীল, হাফেজ মাওলানা মনিরুল আলম, মাওলানা মাহবুবুর রহমান হাবিবী, মাওলানা মোহাম্মদ নাসের, মাওলানা নূরুল ইসলাম সহ আরো অনেকে।

প্রতিষ্ঠানের মালিকেরা বলেন এখানে বাংলাদেশী প্রবাসী সহ অন্যান্য দেশের ভালো মানের খাবারের ব্যবস্থা এবং ফ্রী ডেলিভারির ব্যবস্থা রয়েছে। আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন ভিজিট ভিসা খোলা থাকায় আমরা আজকে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়েছি।করোনা কালীন সময়ের মধ্যেও দেfশের সুনাম বৃদ্ধি করে যাচ্ছেন আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা।যদি বাংলাদেশের এয়ারপোর্টে হয়রানি না হয় তবে এখানে বাংলাদেশ থেকে শ্রমিক এনে ব্যবসা বাণিজ্যের প্রসার আরো বাড়াতে পারবেন। বাংলাদেশ এয়ারপোর্টে কনট্রাক বাণিজ্য বন্ধ করা জরুরি বলে মনে করেন বিভিন্ন ব্যবসায়ীরা।

পরে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য হাফেজ আব্দুল আজিজ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।