আত্মমানবতামূলক সামাজিক সংগঠন ‘মুসাফির’ এর উদ্যোগে বঙ্গবন্ধু কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার(১৮ অক্টোবর) চমেক হাসপাতালের পূর্ব গেইটের বিপরীত পার্শ্বের কেনটাকী রেস্টুরেন্টে বিকাল ৪ টায় জন্মদিন পালন সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ মহরম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন, রাজনীতিবিদ শাহেদুল ইসলাম শাহেদ, সংগঠক শরফুদ্দিন চৌধুরী রাজু,রাজনীতিবিদ ওয়াহিদুল আলম শিমুল, যুব সংগঠক সাহেদ হোসেন টিটু,যুব নেতা হুমায়ুন কবির মাসুদ,সংগঠনের অর্থ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক হারাধন চৌধুরী, সংগঠনের কার্যকরী সদস্য সাংবাদিক জিয়াউল হক ইমন।
বক্তরা বলেন, যারা বঙ্গবন্ধুসহ শেখ রাসেলকে হত্যা করে এ দেশের মানুষের মন থেকে মুজিব আদর্শ মুছে ফেলতে চেয়েছিল তারা সফল হননি। বরং এদেশের প্রতিটি শিশুর মাঝে সৃষ্টি হয়েছে। এতে আরো উপস্থিত ছিলেন,রিপন বিশ্বাস,ইরফান উদ্দিন ফয়েজ, ইমন খান, সজীব আনোয়ার ইভান প্রমূখ।








