নিউজটি শেয়ার করুন

মুসাফিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে শিশুকিশোর ও বয়োবৃদ্ধদের দেশীয় ফলমূল বিতরণ

সিপ্লাস ডেস্ক: আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন ‘মুসাফির’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫০০ এতিম, অসহায় শিশুকিশোর ও বয়োবৃদ্ধদের মাঝে দেশীয় ফলমূল বিতরণ করা হয়। ফলমূলের মধ্যে ছিলো, আম, জাম, লিচু, গোলাপ জাম, লটকন, পাইন্নাগুলা ও আমলকি।

বুধবার ১৭ জুন দুপুরে তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে নগরির আন্দরকিল্লা, দামপাডা, প্রর্বতক মোড়ে সংগঠনের এ ফল বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, আহ্বায়ক কমিটির সদস্য ও চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন, সদস্য আকলিমা আকতার মনি, মো. জনি ও জিয়াউল হক ইমন।

এর আগে সকালে করোনার মহামারী থেকে দেশ ও দেশের মানুষের মুক্তি কামনা করে স্হানীয় মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থনা করা হয়। বৃহস্পতিবার রাতে রান্না করা খাবার বিতরণের কমসুচি পালন করা হবে।

‘মানবিক কাজে একসাথে আমরা’ এ স্লোগান নিয়ে ২০১৯ইং এই দিনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। করোনা মহামারির কারণে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার কোন কমসূচি পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়।