Site icon CPLUSBD.COM

মৃত্যু কমলেও বেড়েছে একদিনে করোনা শনাক্তের সংখ্যা

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা কিছুটা কমলেও আগের দিনের চেয়ে করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে।

সোমবার(৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে ২ হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৬৫ জন।

এনিয়ে দেশে মোট ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জনের।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে ২৬ হাজার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। যা আগের দিন ৯ দশমিক ৬৬ শতাংশ ছিল।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল, মৃত্যু হয়েছিল ৭০ জনের।