নিউজটি শেয়ার করুন

মেজর(অব.) সিনহা হত্যা: ওসি প্রদীপসহ তিন আসামির রিমান্ড শুরু

সিপ্লাস প্রতিবেদক: টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায়, টেকনাফ থানার ওসি প্রদীপ দাসসহ তিন আসামির রিমান্ড শুরু হচ্ছে আজ রোববার (৯ আগস্ট)।

এর আগে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও নন্দলাল রক্ষিতের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

র‍্যাবের জানায়, হত্যা মামলায় সাত আসামিকেই সাত দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার সিনহার সহযোগী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর করে আদালত।

এরআগে তার বিরুদ্ধে করা পুলিশের মামলায় গেলো ৫ তারিখে জামিনের আবেদন জানানো হয় আদালতে।