আদালত প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকায় মাদক দ্রব্য পাচারের অপরাধে মাদকদ্রব্যসহ মোঃ নুরুল আফছার (৫২) নামক আটক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১১ আগস্ট বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা আদালত সেরেস্তা এ এস আই নিকুঞ্জ বড়ুয়া।
আদালত সুত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর লালদিঘীর মোড় সংলগ্ন এলাকায় মাদক দ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট কোতোয়ালী থানাধীন লালদিঘীর মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনায় মোঃ নুরুল আফছার (৫২) কে আটক করে পুলিশ।
এসময় তার হেফজত থেকে ৪৩০ (চারশত ত্রিশ) গ্রাম মেটাফিটামিন যুক্ত নেশা জাতীয় মাদক দ্রব্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি উপরোক্ত আলামতগুলো চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন জনৈক আজিজুর রহমানের নিকট হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে আনা আদালত তাকে জেল হাজতে প্ররণের নির্দেশ দেন।








